মানিকগঞ্জে যাত্রীবাহী বাস এবং পাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবলু নামে একজন নিহত হয়েছেন। আরও অন্তত ৬ জন আহত হয়েছেন।
সোমবার বেলা আনুমানিক ৩টায় বালিরটেক-গাবতলী সড়কের তেড়জোনা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
রোগী বহনকারী একটি পাইভেটকার মানিকগঞ্জ হাসপাতালে যাওয়ার পথে বালিরটেকগামী পল্লী সেবার সাথে মুখোমুশি সংর্ঘষ হয়। এতে পাইভেটকারের ড্রাইভার বাবলু মিয়াসহ ৭যাত্রী গুরুত্বর আহত হয়। আহত বাবলু মিয়াকে হাসপাতালে নেওয়ার সময় সে পথে মারা যায়। নিহত বাবলু মিয়া সদর উপজেলার পুটাইল ইউনিয়নের হাসলী গ্রামের রহিম উদ্দিনের ছেলে। বাকীদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর
শ্রেণীহীন
বাস-পাইভেটকার সংঘর্ষে নিহত-১, আহত ৬
মানিকগঞ্জে যাত্রীবাহী বাস এবং পাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবলু নামে একজন নিহত হয়েছেন। আরও অন্তত ৬ জন আহত হয়েছেন। সোমবার বেলা আনুমানিক ৩টায় বালিরটেক-গাবতলী সড়কের তেড়জোনা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।





