চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত সুজন সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাত ১২টায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করার সময় ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১জন আহত হন। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
[b]চাঁপাইনবাবগঞ্জ,২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]