[b]চাঁদপুর: [/b]বিজিবির গাড়িতে হামলা ও সংঘর্ষের ঘটনায় চাঁদপুরে ১৮ দলীয় জোটের আড়াইশ নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বুধবার গভীর রাতে মামলাটি দায়ের করেন।
এতে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা স্বপন মাহমুদসহ ১৮ দলীয় জোটের ১৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো আড়াইশ জনকে আসামি করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, বুধবার সন্ধ্যায় সদর উপজেলার মহামায়া এলাকায় বিজিবি সদস্যের একটি গাড়িতে হামলা চালায় অবরোধকারীরা। এ সময় বিজিবির গুলিতে এক যুবদল কর্মী নিহত হন