কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামে ভাগ্নে লাঠি-সোটা দিয়ে আঘাত করলে মামা মৃত্যুবরণ করেন।
সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক কলহের জের ধরে ভাগ্নে আইনুল ইসলামের সাথে মামা কাদের বকসের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাগ্নে আইনুল ইসলাম (৩৫) ও তার বোন আম্বিয়া (৩২) ক্ষিপ্ত হয়ে মামা কাদের বকসের (৫৫) উপর লাঠি-সোটা নিয়ে হামলা চালায়। এ সময় তাদের লাঠির আঘাতে কাদের বকস ঘটনাস্থলেই মারা যায়।
পরে স্থানীয়রা আইনুল ইসলাম ও তার বোনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহত কাদের বকস নাওডাঙ্গা গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র বলে জানা যায়।
ফুলবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) বজলুর রশিদ টাইম নিউজকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।
[b]কুড়িগ্রাম,১০মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ [/b]