[b]ঢাকা:[/b]জাপার প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দশম জাতীয় সংসদে যোগ দিবেন।
মঙ্গলবার দুপুরে রওশনের সঙ্গে বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাঙ্গা বলেন, আমরা এরশাদের নির্দেশেই নির্বাচনে গিয়েছি। তিনি প্রার্থিতা প্রত্যাহার করতে বললেও নির্বাচনে যেতে তার ইঙ্গিত ছিলো।