উন্নয়ন সংস্থা 'ওয়ার্ল্ড ভিশন ইন্টারন্যাশনাল'র প্রেসিডেন্ট কেভিন জে.জেনকিন্স চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ৭ ফেব্রুয়ারি সকালে তিনি ঢাকায় আসবেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর। বৃহস্পতিবার ওয়ার্ল্ড ভিশন ইন্টারন্যাশনালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মাঠপর্যায়ে ওয়ার্ল্ড ভিশনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতেই মূলত তিনি বাংলাদেশ আসছেন।
এই সফরে ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প এলাকার শিশু, পরিবার এবং কমিউনিটির বিভিন্ন পেশার মানুষজনের সাথে কথা বলবেন তিনি। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ওয়ার্ল্ড ভিশন মানুষের জীবনমানের কোন পরিবর্তন আনতে পেরেছে কি না সে বিষয়ে আলোচনা করবেন।
আগামী ৭ ফেব্রুয়ারি সকালে ঢাকায় আসার পরেই তিনি সরাসরি খুলনা যাবেন। বিকেলে চাইল্ড ফ্রেন্ডলি স্পেস প্রকল্প, স্ট্রীট চিলড্রেন প্রকল্প পরিদর্শন এবং তাদের সাথে আলোচনা করবেন। পরদিন সকালে খুলনা থেকে হেলিকপ্টারযোগে বগুড়া যাবেন কেভিন জেনকিন। বগুড়ায় একটি সমবায় বাজার ও কমিউনিটি বেসড একটি পোশাক কারখানা ঘুরে দেখবেন তিনি। এরপরে তিনি বিকেলে কিছু ব্যবসায়ি উদ্যোগের প্রতিষ্ঠান, ওয়ার্ল্ড ভিশনের স্পন্সর চিলড্রেন ও তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন।
৯ ফেব্রুয়ারি ঢাকায় আগারগাঁও এলাকায় ওয়ার্ল্ড ভিশনের ঢাকা শিশু প্রকল্পের আওতায় চাইল্ড ফোরাম, লাইফ স্কীল বেসড এডুকেশন এবং কমিউটনিটি বেসড অর্গানাইজেশন প্রোগ্রামের কার্যক্রম পরিদর্শন করবেন কেভিন জে.জেনকিন্স। ১০ ফেব্রুয়ারি দুপরে তিনি বাংলাদেশ ত্যাগ করবেন।
উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ একটি খ্রিস্টান মানবিক ও উন্নয়ন সংস্থা, এটি ৪২ বছর ধরে কমিউনিটি ও শিশুদের উন্নয়নে কাজ করছে। ৩৫টি জেলায় আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বর্তমানে ১০ লাখ শিশুসহ ৫০ লাখ মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
শ্রেণীহীন
ওয়ার্ল্ড ভিশনের প্রেসিডেন্ট আসছেন বাংলাদেশে
উন্নয়ন সংস্থা 'ওয়ার্ল্ড ভিশন ইন্টারন্যাশনাল'র প্রেসিডেন্ট কেভিন জে.জেনকিন্স চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ৭ ফেব্রুয়ারি সকালে তিনি ঢাকায় আসবেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর। বৃহস্পতিবার ওয়ার্ল্ড ভিশন ইন্টারন্যাশনালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।





