দাউদকান্দিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কারো নাম জানা যায়নি।
[b]ঢাকা, ২৪মে(টাইমনিউজবিডি.কম) //এএইচ[/b]