[b]বেইজিং:[/b] চীনে ২০১৩ সালে দুর্নীতির দায়ে এক লাখ ৮২ হাজার কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
গতকাল শুক্রবার সিসিডিআইয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার উদ্ধৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) শৃঙ্খলা পরিদর্শন সংস্থা (সিসিডিআই) গত বছর দেশজুড়ে এ অভিযান পরিচালনা করে। সিসিডিআইয়ের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, শাস্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে আটজন উচ্চ পর্যায়ের কর্মকর্তাও রয়েছেন। এ ছাড়া আরও ২৩ জন শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে।
সিসিডিআই জানায়, প্রায় দেড় লাখ ব্যক্তিকে দলীয় বিধি অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে। এ ছাড়া ৪৮ হাজার ৯০০ জনকে প্রশাসনিকভাবে শাস্তি দেওয়া হয়েছে।
চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে পরিবর্তন আসার পর বিশেষ করে প্রেসিডেন্ট শি জিনপিং দায়িত্ব নেওয়ার পর দলে দুর্নীতিবিরোধী অভিযান শুরু হয়।
শ্রেণীহীন
চীনে দুর্নীতির দায়ে প্রায় দুই লাখ কর্মকর্তাকে শাস্তি
বেইজিং: চীনে ২০১৩ সালে দুর্নীতির দায়ে এক লাখ ৮২ হাজার কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।





