গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস লিডার সুভাষ দেবনাথ জানান, জোয়ারিয়া গ্রামের মণ্ডলবাড়ির নেপাল মণ্ডলের বসতঘরে প্রথমে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগে। পরে এক এক করে অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। এতে মণ্ডলবাড়ির ১১টি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। এ সময় ঘরে থাকা কয়েকশ’ মণ ধানও পুড়ে যায়।
খবর পেয়ে টুঙ্গিপাড়ার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় প্রায় দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে অন্তত ৫০ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম)//জেইউ[/b]
শ্রেণীহীন
টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ডে ১১ বসতঘর ভস্মীভূত