লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ১টি এলজি বন্দুক ও ৪ রাউন্ড গুলিসহ ৪১ জনকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত জেলার সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, সদরে ১৬, রায়পুরে ৯, রামগঞ্জে ১০, রামগতিতে ২ ও কমলনগর উপজেলার বিভিন্ন স্থান থেকে ওয়ারেন্ট ও নিয়মিত মামলার ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন জানান, সদর উপজেলায় পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ১৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উপজেলার দত্তপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো. জাহাঙ্গীর আলম ও বটতলী থেকে ইসমাইল নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জাহাঙ্গীর আলমের কাছ থেকে একটি দেশিয় তৈরি এলজি বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান বলেন, আইনশৃঙ্খলার উন্নয়নের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।
লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে ৩১ জন খুন হয়েছেন। এ পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অভিযান চালানো হচ্ছে।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]





