সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শাহানা বেগম শানুর ছেলে সোহান আহমদ (১৮)নিহত হন।
রোববার বেলা আড়াইটার দিকে নগরীর কুয়ারপাড়ে এ ঘটনা ঘটে। সোহান মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
সোহানের বাবা তাজুল ইসলাম বলেন,নগরীর জিন্দাবাজারের অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ছোটবোনকে নিয়ে খুলিয়াপাড়া বাসায় ফিরছিলেন সোহান।লামাবাজার পুলিশ ফাঁড়ির কাছে আসার পর ৪/৫ জন যুবক গতিরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান,এ ঘটনায় কুয়ারপাড় এলাকায় চিরুনি অভিযান চলছে।
শ্রেণীহীন
সিলেটে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শাহানা বেগম শানুর ছেলে সোহান আহমদ (১৮)নিহত হন।





