[b]ঢাকা:[/b] জাতীয় পার্টির সামালোচনা করে কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, জাতীয় পার্টি সরকারেও আছে, বিরোধী দলেও আছে। জাতীয় পার্টি একটি সুবিধাবাদী দল। তাদের এই স্ট্যান্ডবাজিতে তারা গৃহপালিত নয় তার থেকেও বেশি জঘণ্য বিরোধীদলে পরিণত হয়েছে।
আজ রোববার বিকালে বঙ্গভবন থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।
নতুন সরকার সম্পর্কে তিনি বলেন, নতুন সরকার গোজামিলের সরকার। সব দলের অংশগ্রহণে দ্রুত নির্বাচন করতে পারলে নতুন সরকার মানুষের প্রশংসা পাবে।