তিস্তা ব্যারেজ অভিমুখে তিন দিনব্যাপী রোডমার্চের গাড়িবহর বগুড়া থেকে রংপুরের উদ্দেশে রওয়ানা হয়েছে।
তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে এ রোড মার্চ করা হয়।
রোডমার্চের দ্বিতীয় দিন বুধবার সকাল ৯টা ৪০মিনিটে বগুড়ার সাতমাথায় এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে গাড়িবহরটি রংপুর অভিমূখে রওয়ানা হয়।
সংক্ষিপ্ত সমাবেশে গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়কারী অধ্যাপক আব্দুস সাত্তার বক্তব্য রাখেন।
আগামীকাল বৃহস্পতিবার বিকেলে তিস্তা ব্যারেজের দোয়ালী বাজারে পানির ন্যায্য হিস্যার দাবিতে বিক্ষোভ ও সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে বলে জানিয়েছেন বাম মোর্চার নেতারা।
[b]বগুড়া, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
শ্রেণীহীন
বগুড়া থেকে রংপুরের পথে রোডমার্চের গাড়িবহর
তিস্তা ব্যারেজ অভিমুখে তিন দিনব্যাপী রোডমার্চের গাড়িবহর বগুড়া থেকে রংপুরের উদ্দেশে রওয়ানা হয়েছে। তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে এ রোড মার্চ করা হয়।





