চরফ্যাশন-কেরামতগঞ্জ সড়কের মাষ্টারপাড়া এলাকায় অটোরিক্সা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চার জন আহত হয়েছেন।
বুধবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম খলিলুুর রহমান আশিক। তার বাড়ি চর মাদ্রাজ বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,অটোরিক্সাটি চরফ্যাশন শহর থেকে যাত্রী নিয়ে কেরামতগঞ্জের দিকে যাওয়ার পথে মাস্টারপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আশিকের মৃত্যু হয়। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা,৭ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
শ্রেণীহীন
চরফ্যাশনে অটোরিক্সা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চরফ্যাশন-কেরামতগঞ্জ সড়কের মাষ্টারপাড়া এলাকায় অটোরিক্সা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চার জন আহত হয়েছেন। বুধবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম খলিলুুর রহমান আশিক। তার বাড়ি চর মাদ্রাজ বলে জানা গেছে





