ঢাকা: ৮৯তম হেসটিংস ইন্টারন্যাশনাল চেস কংগ্রেসের মাস্টারস দাবা টুর্নামেন্টের পঞ্চম রাউন্ড শেষে তৃতীয় স্থানে রয়েছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান।
ইংল্যান্ডের ইস্ট সাসেক্সের হেসটিংস শহরের হনটাই পার্ক স্পোর্টস কমপ্লেক্সে চলছে এই প্রতিযোগিতা। পঞ্চম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান জর্জিয়ার গ্র্যান্ড মাস্টার মিখাইল মচেডলিশভিলির কাছে হেরে যান।
বুধবার জিয়া সাদা ঘুঁটি নিয়ে ৫০ চালে মচেডলিশভিলির কাছে হেরে যান। এ পর্যন্ত পাঁচ খেলায় সাড়ে তিন পয়েন্ট সংগ্রহ করেন তিনি।
পঞ্চম রাউন্ডের খেলা শেষে সাড়ে তিন পয়েন্ট নিয়ে জিয়া ১১ জনের সাথে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।
বৃহস্পতিবার ষষ্ঠ রাউন্ডের খেলায় জিয়া ইংল্যান্ডের ফিদে মাস্টার পিটার জে সোওরের মুখোমুখি হবেন।





