[b]ঢাকা:[/b] ঢাকা জজ কোর্টে ২টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১টায় জেলা জজের দশতলা ভবন সংলগ্ন কান্টিন ও তার পাশে টিনশেড ভবনের চালের ওপর আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে।
এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে সেলিম (৩২) নামের এক মুরগী ব্যবসায়ী আহত হয়েছেন। তাকে স্থানীয় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হয়েছে। আহত সেলিম কেন্টিনের পাশেই দেয়ালে ফুটপাতে দীর্ঘদিন ধরে মুরগির ব্যবসা করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি।