মঙ্গল গ্রহের প্রথম বাংলাদেশি বাসিন্দা হতে যাচ্ছেন লুলু ফেরদৌস। তিনি বর্তমানে নাসাতে সহযোগী গবেষক হিসেবে কর্মরত বাংলাদেশি নারী।
একটি ডাচ অলাভজনক প্রতিষ্ঠান সাত মাস আগে ঘোষণা দেয়, ২০২৫ সালে মঙ্গল গ্রহে স্থায়ীভাবে মানুষের বসবাস শুরু করার উদ্যোগ নেয়া হয়েছে। যারা স্বেচ্ছায় মঙ্গলে বসতি গড়তে চান, তাদের কাছ থেকে প্রতিষ্ঠানটি আবেদনপত্র আহ্বান করে। আবেদনকারীদের একজন লুলু ফেরদৌস।
তিনি জানান, ২ লাখের বেশি আবেদনপত্র জমা পড়ে এ প্রোগ্রামে। পুরো প্রোগ্রামে মাত্র চারজন মহাকাশচারীকেই এ সুযোগ দেয়া হবে। তিনি এ চারজনের একজন হতে যাচ্ছেন।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]