মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এমভি মিরাজ-৪ দুর্ঘটনার ৩৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৫৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকাল ৩টা ৪০ মিনিটে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকার দ্বিতীয় দফায় এ সমাপ্তি ঘোষণা করেন।
মেঘনার তীরে আজো নিখোঁজ স্বজনের সন্ধানে অপেক্ষা করছেন শত শত মানুষ। উদ্ধার করা মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে স্বজনদের দাবি এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন কথা না বললেও উদ্ধার কাজে কোনো গাফিলতি হয়নি বলে দাবি করলেন স্থানীয় সংসদ সদস্য।
জেলা প্রশাসন মৃতদেহগুলো দাফনের জন্য ২০ হাজার টাকা করে দিচ্ছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় যাত্রীবাহী লঞ্চ এমভি মিরাজ-৪ দৌলতপুর ও চাঁদপুরের ষাটনলের মাঝামাঝি মেঘনা নদীর মোহনায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। তার কিছুক্ষণের মধ্যেই লঞ্চটি ডুবে যায়।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]