সিলেটে টাকাসহ নিখোঁজ হওয়া ব্যাংকের প্রহরীকে ৯ ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় তাকে নগরীর গুয়াবাড়ি থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সিলেট মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর চৌহাট্টা থেকে নিখোঁজ হন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আম্বরখানা শাখার প্রহরী ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি আম্বরখানা বড়বাজার ৫৮/১ নম্বর বাসার আরব আলীর ছেলে।
জানা গেছে, আল-আরাফাহ ইসলামী ব্যাংক আম্বরখানা শাখার নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নান মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ৮০ হাজার টাকা দিয়ে সাউথ ইস্ট ব্যাংক চৌহাট্টা শাখায় তার ব্যক্তিগত হিসাবে জমা দিতে পাঠান ইব্রাহিমকে। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার খোঁজ নিতে নগরীর চৌহাট্টায় লোক পাঠানো হয়। সেখানে সাউথ ইস্ট ব্যাংক চৌহাট্টা শাখার সামনে ইব্রাহিমের বাইসাইকেলটি পাওয়া যায়।
এ সময় কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, একটি সিএনজি অটোরিকশায় করে ইব্রাহিমকে তুলে নেওয়া হয়েছে। এ ঘটনা পুলিশকে জানানো হলে সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে নিখোঁজ ইব্রাহিমের সন্ধানে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর গুয়াবাড়ি এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘টাকা নিয়ে ব্যাংকের প্রহরী নিখোঁজ হওয়ার খবরে এসএমপির উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে তৎপরতা শুরু করে পুলিশ। এক পর্যায়ে রাত সাড়ে ৯টায় গুয়াবাড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে প্রকৃত কারণ জানা যাবে।[b]
ঢাকা, ০৭ মে(টাইমনিউজবিডি.কম)//জেইউ[/b]
শ্রেণীহীন
সিলেটে নিখোঁজ ব্যাংক প্রহরী সাড়ে ৯ ঘণ্টা পর উদ্ধার
সিলেটে টাকাসহ নিখোঁজ হওয়া ব্যাংকের প্রহরীকে ৯ ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় তাকে নগরীর গুয়াবাড়ি থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সিলেট মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ।





