মেঘনা নদীতে জাল পাতাকে কেন্দ্র করে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালীগঞ্জে জেলেদের ২ পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন-সুজাউদ্দিন, কামাল জমদ্দার,শাহ আলম জমাদ্দার, সুলতান হাওলাদার ও সাহাবুদ্দিন ঢালী।
জানা যায়, জেলে শাহ আলম জমাদ্দার মেঘনা নদীতে জাল পাতলে অপর জেলে বাকের দেওয়ান জাল কেটে দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।
[b]ঢাকা, ৫মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
বরিশালে সংঘর্ষ: আহত ১০
মেঘনা নদীতে জাল পাতাকে কেন্দ্র করে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালীগঞ্জে জেলেদের ২ পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।