[b]সাভার:[/b] রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির বেশির ভাগ সাংসদ আজ রোববার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন। তবে এ দলে ছিলেন না দলটির চেয়ারম্যান ও সাংসদ হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
এর আগে ১৫ জানুয়ারি সংসদীয় দলের সভায় স্মৃতিসৌধে যাওয়ার কথা ছিল জাতীয় পার্টির প্রতিনিধিদলের। দলের চেয়ারম্যানের নির্দেশে ওই কর্মসূচি বাতিল হয় বলে জানায় দলটির নির্ভরযোগ্য সূত্র।
তবে আজ আর সংসদীয় দলটিকে নিরস্ত করতে পারেননি পার্টির চেয়ারম্যান। বেলা একটার দিকে জাতীয় পার্টির সংসদীয় দল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ও শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে।
এর আগে ১৪ জানুয়ারি রওশনের নেতৃত্বে এরশাদকে ছাড়া জাতীয় পার্টির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছিল।
এরশাদ ছাড়াই স্মৃতিসৌধে জাতীয় পার্টির পুষ্পস্তবক
রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির বেশির ভাগ সাংসদ আজ রোববার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন। তবে এ দলে ছিলেন না দলটির চেয়ারম্যান ও সাংসদ হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় ভাঙচুর হয়েছে।
মারা গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহব্বত জান চৌধুরী মারা গেছেন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
ক্ষমতাচ্যুত ও দেশত্যাগ করা দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন- সাম্প্রতিক সময়ের এমন আলোচনাকে দল টিকিয়ে রাখার জন্য একটা রাজনৈতিক কথা, এছাড়া আর কিছুই নয়, এর বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন তিনি।
জাতীয় পার্টিকে ধ্বংসের ষড়যন্ত্র সফল হয়নি: আসুদ
জাতীয় পার্টিকে শেষ করতে ৫ আগস্টের পর থেকে নানা ষড়যন্ত্র করা হয়েছে। তবে সেই চেষ্টা কখনো সফল হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ।
















