ব্রাহ্মণবাড়ীয়ায় আশুগঞ্জের আড়াইসিধা বাজারে আওয়ামী লীগ সমর্থিত ও আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে শনিবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমানের সমর্থকরা তালশহর গ্রামে গণসংযোগ শেষে আড়াইসিধা বাজারের একটি রেস্তোরাঁয় খেতে বসেন। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হানিফ মুন্সীর লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
সংঘর্ষের সময় ২পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। সংঘর্ষে আনিছুর রহমানের একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে ৫ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ওই ২ প্রার্থীর বক্তব্য নেওয়ার চেষ্টা করলে তাদের ফোনে পাওয়া যায়নি।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক জানান,সংঘর্ষের ঘটনা শুনেছি। তবে, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেননি।
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]