অতীতের সব গ্লানি ও বিভেদ ভুলে বাংলা নববর্ষ জাতীয় জীবনের সর্বক্ষেত্রে আমাদের ঐক্য আরও সুদৃঢ় করবে এবং অফুরন্ত আনন্দের বার্তা বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অ্যাডভোকেট।
রোববার বাংলা নববর্ষ উপলক্ষে দেয়া এক বাণীতে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, বাঙালির জীবনে বাংলা নববর্ষের আবেদন চিরন্তন ও সার্বজনীন।
নববর্ষের বাণীতে রাষ্ট্রপতি বলেন ‘পহেলা বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ। শুভ নববর্ষ। বাংলা নববর্ষের এই আনন্দঘন দিনে আমি দেশবাসী ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ’
রাষ্ট্রপতি বলেন, বাংলা নববর্ষ চিরায়ত বাংলার ঐতিহ্যে লালিত এক অনন্য দিন। দিনটি সবাইকে প্রবলভাবে আপ্লুত করে এবং পুরাতনকে পেছনে ফেলে সামনে চলার অফুরন্ত প্রেরণা যোগায়।
রাষ্ট্রপতি বলেন, বাংলা নববর্ষ-১৪২১ সবার জন্য শুভ ও কল্যাণকর হোক।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]