[b]কাবুল :[/b] আফগানিস্তানে অভাবনীয় এক ঘটনা ঘটেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের একটি পুলিশ ক্যাম্পে আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা চালিয়েছে আট বছর বয়সী এক মেয়েশিশু। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাতে। খবর বিবিসির।
আট বছরের ওই মেয়েশিশু কোমরে বিস্ফোরক বোঝাই জ্যাকেট পরে পুলিশ ক্যাম্পে ঢুকে পড়ে। তবে, জ্যাকেটে থাকা বিস্ফোরকের পিনটি খুলতে ব্যর্থ হয় সে। ফলে, একটি হত্যাযজ্ঞ থেকে বেঁচে গেল আফগান পুলিশ। পরে পুলিশ তাকে আটক করে।
আক্রমণকারী মেয়েটি একজন তালেবান কমান্ডারের বোন বলে ধারণা করা হচ্ছে। তার ভাইয়ের পরামর্শ ও সিদ্ধান্তেই আত্মঘাতী হামলা চালাতে গিয়েছিল মেয়েটি।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সেদিকি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মেয়েটির গায়ে বিস্ফোরক বোঝাই জ্যাকেট ছিল।
মেয়েটিকে হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ'র কারাগারে নেয়া হয়েছে বলে জানা গেছে। সূত্র: বিবিসি
শ্রেণীহীন
আফগানিস্তানে ৮ বছর বয়সী মেয়ের আত্মঘাতী হামলার চেষ্টা
আফগানিস্তানে অভাবনীয় এক ঘটনা ঘটেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের একটি পুলিশ ক্যাম্পে আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা চালিয়েছে আট বছর বয়সী এক মেয়েশিশু। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাতে। খবর বিবিসির। আট বছরের ওই মেয়েশিশু কোমরে বিস্ফোরক বোঝাই





