বগুড়ায় ১৯ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের প্রথম দফায় নির্বাচনে ৬ উপজেলায় চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হয়েছে। তারা দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নিলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন- সারিয়াকান্দিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন, সোনাতলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পু, দুপচাঁচিয়ায় বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুস সামাদ প্রামাণিক, নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মজিবর রহমান মজনু এবং ধুনটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান টিআইএম নুরুন্নবী তারিক।
বগুড়া শহর বিএনপির যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ খান রনি জানান, প্রথম দফার ৬টি উপজেলায় একক প্রার্থী চ‚ড়ান্ত করা হয়েছে। যারা মনোনয়ন প্রত্যাহার করেননি তাদের দল থেকে চিঠি দেয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান, দ্বিতীয় দফার নির্বাচনে ৪টি উপজেলায় চেয়ারম্যান প্রার্থীদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।
বগুড়া, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // ইএইচ/
শ্রেণীহীন
বগুড়ার ৬ উপজেলায় আওয়ামী লীগের একক প্রার্থী