মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জে ধলেশ্বরী নদীতে বৃহস্পতিবার রাতে দুটি যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে ৫৭০ কেজি জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড ও মৎস্য অধিদফতর।
রাতে এক যৌথ অভিযানে ঢাকার সদরঘাটগামী এমভি কোকো-১ ও এমভি নছিরন লঞ্চে তল্লাশি চালিয়ে এ জাটকা আটক করা হয়। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
মুন্সীগঞ্জ সদরের মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান জানান, জাটকা মজুদ করে লঞ্চ দুটি দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসে। শুক্রবার সকালে আটক করা জাটকা স্থানীয় এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
[b]ঢাকা, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]