[b]ইস্তাম্বুল:[/b] সিরিয়ার প্রধান বিরোধী দলীয় জোটের নেতা হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন আহমেদ জারবা। রোববার ইস্তাম্বুলে এক সাধারণ সভায় আহমেদ জারবাকে পুনরায় নির্বাচিত করা হয়। জোটের এক বিবৃতিতে একথা বলা হয়।
জারবা ৬৫ ভোট পেয়ে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিয়াদ হিজাবকে পরাজিত করেন। হিজাব প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পক্ষ ত্যাগ করা নেতা হিসেবে বেশী পরিচিত। হিজাব পেয়েছেন ১৩ ভোট।
জারবা গত জুলাই মাসে প্রথম এ জোটের প্রধান নির্বাচিত হন। তিনি আবারো এ গ্রুপের প্রধান নির্বাচিত হওয়ায় আরো ছয়মাস দায়িত্ব পালন করবেন।
তিনি এমন এক গুরুত্বপূর্ণ সময়ে পুনঃনির্বাচিত হলেন যখন সুইজারল্যান্ডে শান্তি আলোচনা অনুষ্ঠানের তিন সপ্তাহেরও কম সময় বাকী। ওই শান্তি আলোচনায় সরকারি ও বিদ্রোহী প্রতিনিধি দলের অংশ নেয়ার কথা রয়েছে। সূত্র: এএফপি
সিরিয়ার বিরোধী জোটের নেতা নির্বাচিত
ইস্তাম্বুল: সিরিয়ার প্রধান বিরোধী দলীয় জোটের নেতা হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন আহমেদ জারবা। রোববার ইস্তাম্বুলে এক সাধারণ সভায় আহমেদ জারবাকে পুনরায় নির্বাচিত করা হয়। জোটের এক বিবৃতিতে একথা বলা হয়।
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ডের রায়
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মাঠপর্যায়ে দায়িত্বরত ব্যক্তিদের মাধ্যমে সিরীয় জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধে তাঁর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা জানিয়ে এ রায় দিয়েছেন দামেস্কের চতুর্থ ফৌজদারি আদালত।
সিরিয়ায় মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫
সিরিয়ার দিয়ের আল-জোর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে।
সিরিয়ায় ফরাসি প্রেসিডেন্টের হোটেলের কাছে বোমা বিস্ফোরণ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রাঁর সিরিয়া সফর চলাকালীন রাজধানী দামেস্কে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলকে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চাইলেন ট্রাম্প
বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাকে দমনের নামে লেবাননে যে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), তার কঠোর নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে আইডিএফের অভিযানকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তির পথে ‘বড় বাধা’ বলেও উল্লেখ করেছেন তিন।
সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই যুক্তরাষ্ট্র সিরিয়ায় থাকা তাদের সেনাবাহিনীর অবশিষ্ট বড় অংশ প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে। হোয়াইট হাউজের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, দেশে সন্ত্রাসবিরোধী লড়াই এখন সিরিয়ার সরকারের নেতৃত্বে চলবে এবং বড় পরিসরে মার্কিন সামরিক উপস্থিতির আর প্রয়োজন নেই। সূত্র: বিবিসি।
















