আজ হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় দোলযাত্রা। রং ছড়ানোর উৎসব। রঙে রঙে রঙিন হওয়ার উৎসব। শিশু থেকে বয়স্ক সবাই পরস্পরকে রঙের আবির মাখিয়ে দিনভর উৎসবে মেতে থাকবেন। বিশেষ করে তরুণ-তরুণীরা ঘটা করে এ উৎসব উদযাপন করছে। রাজধানীসহ সারা দেশেই দোলযাত্রার হাওয়া লেগেছে।
শাঁখারীবাজার, তাঁতীবাজার, বাংলাবাজার, লক্ষ্মীবাজারসহ রাজধানীর কয়েকটি এলাকায় শুরু হয়েছে রঙে রঙে রঙিন হওয়ার পালা। নারায়ণগঞ্জেও চলছে হোলি উৎসব। গত কয়েকদিন আগে থাকতেই পুরানো ঢাকায় বিভিন্ন রং এর দোকানে বিক্রি শুরু হয় নানা ধরনের রং।
দোলযাত্রা একটি হিন্দু বৈষ্ণব উৎসব। হোলি ও দোলযাত্রা নাম দুই হলেও উৎসবের চরিত্র এক। এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি।
কারোকারো মতে, রাধাকৃষ্ণের দোলনায় দোলা বা দোলায় গমন করা থেকেই ‘দোল’ কথাটির উৎপত্তি। বাঙালির দোল বৈষ্ণব ধর্মাশ্রিত একটি উৎসব হলেও রবীন্দ্রনাথ দোলযাত্রার ধর্মীয় অংশকে বাদ দিয়ে তার সাংস্কৃতিক দিকটিকে নিয়ে দোলযাত্রাকে ‘বসন্ত উৎসব’-এ রূপান্তরিত করেন। খানিকটা সেই সূত্র ধরেই দোল প্রীতির উৎসব, প্রেমের উৎসব।
তাই সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দোল উৎসব আলাদা মাত্রা নিয়ে প্রতিবছর এদিনটায় হাজির হয়।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
হিন্দু সম্প্রদায়ের দোলযাত্রা শুরু