উপজেলা নির্বাচন দলীয়ভাবে হচ্ছে না তাই কমিশন দলীয় কোন অভিযোগ আমলে নিতে পারছেনা বলে জানান নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ। প্রার্থীর সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে কমিশন ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার কুড়িগ্রামে চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে মত বিনিময়কালে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।
আবু হাফিজ বলেন, মোট নির্বাচনী ব্যয়ের ৮০ শতাংশই খরচ হয় আইন-শৃঙ্খলা রক্ষার কাজে। বিচ্ছিন্ন কিছু ঘটনার বিষয়ে কমিশন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।
তিনি আরও বলেন, আগামীতে নিজস্ব জনবল দিয়ে নির্বাচন পরিচালনা করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।
ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এসআর
শ্রেণীহীন
নির্বাচনের ৮০ ভাগ ব্যয় আইনশৃঙ্খলা খাতে: আবু হাফিজ
উপজেলা নির্বাচন দলীয়ভাবে হচ্ছে না তাই কমিশন দলীয় কোন অভিযোগ আমলে নিতে পারছেনা বলে জানান নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ। প্রার্থীর সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে কমিশন ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।