তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য খুব শিগগিরই স্বতন্ত্র ওয়েজ বোর্ড গঠন করা হবে। সেই সাথে টেলিভিশন ও এফএম রেডিও এর জন্য সম্প্রচার নীতিমালা গঠন করা হবে। আজ শনিবার সন্ধ্যায় মাদারীপুর প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, আমার দেশ পত্রিকার ডিক্লারেশন মূলত বন্ধ করা হয়নি। যে কোন সময় চালু হতে পারে। দিগন্ত টিভি ও ইসলামি টিভির লাইন্সেস বাতিল করা হয়নি। যে কোন সময় এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহবায়ক এবিএম বজলুর রহমান খান রুমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান।
এর আগে তথ্যমন্ত্রী মাদারীপুর সদর উপজেলার বাজিতপুর গ্রামের শ্রী শ্রী প্রণব মঠ ও ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজের ১১৯তম জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত সঙ্গীতা, হরিণাম কীর্ত্তন, যজ্ঞানুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, খালেদা জিয়া আপনি জঙ্গিবাদ ছাড়ুন। যদি জঙ্গিবাদ না ছাড়ুন তাহলে যেভাবে জঙ্গিবাদকে ইতিহাসের আস্তাকুড়ে আমরা নিক্ষেপ করব ঠিক একই পথে বেগম জিয়া আপনাকে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে ।
[b]ঢাকা, ১৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য স্বতন্ত্র ওয়েজ বোর্ড হবে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য খুব শিগগিরই স্বতন্ত্র ওয়েজ বোর্ড গঠন করা হবে। সেই সাথে টেলিভিশন ও এফএম রেডিও এর জন্য সম্প্রচার নীতিমালা গঠন করা হবে।





