[b]সুনামগঞ্জ:[/b] জেলার ধর্মপাশায় বিএনপি-পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের দেড় শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দিনগত রাতে ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) আবুল মনসুর বাদী হয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রফিক চৌধুরীসহ ২৪ জনের নাম উল্লেখ করে দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা করেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার দুপুরে উপজেলা বিএনপির নেতা জুলফিকার আলী ভুট্টোর ওপর হামলা ও মামলা দায়েরের প্রতিবাদে উপজেলার দশদরি গ্রামের বাগান বাড়িতে এক প্রতিবাদ সমাবেশ শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের জনতা উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন ব্রিজের কাছে এলে পুলিশ তাতে বাধা দেন।
এতে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাতে যোগ দেয়। এতে ওসি ও উপপরিদর্শক (এসআই) মকবুলসহ তিন পুলিশ সদস্য ও উভয়পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।
ধর্মপাশায় বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জেলার ধর্মপাশায় বিএনপি-পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের দেড় শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে
গোবিন্দগঞ্জে ধানক্ষেত থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানক্ষেতে আত্মগোপনে থাকা মজনু সরকার নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক।
জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসীদের ক্লাব : গোলাম পরওয়ার
আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিবাদীদের ক্লাব আখ্যা দিয়ে দলটির রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বিদ্যুৎখাতে লুটপাটের সুযোগ করে দিয়েছিল আ.লীগ: রিজভী
বিদ্যুৎ খাতে অনিয়ম ও লুটপাটের সুযোগ তৈরি করতেই আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মানিক পশারীর বিরুদ্ধে এবার মুখ খুললেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা, দিলেন চাঞ্চল্যকর তথ্য
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারীকে এবার ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করেছেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা। তাদের দাবি, সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকার মানিক পশারীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছিল।
















