জনপ্রতিনিধিদের নির্বাচন চলাকালীন সময়ে উন্নয়নমূলক কাজ উদ্বোধন বা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ না নেয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।
মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন শাহ নেওয়াজ।
শ্রীপুর উপজেলা নির্বাচন স্থগিত প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় নির্বাচন স্থগিত করা হয়েছে। সহিংসতা হলে বা নির্বাচনী পরিবেশ নষ্ট হলে পরবর্তীতেও নির্বাচন স্থগিত করা হবে।
সংসদ সদস্যরা তাদের নির্বাচনী এলাকাসহ অন্য এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেয়া হয়েছে কোনোভাবেই বহিরাগতরা যেন নির্বাচনী এলাকায় প্রবেশ করতে না পারে।
আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ইতোমধ্যে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কয়েকটি উপজেলায় জরিমানাসহ শাস্তি দিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয়ভাবে ম্যাজিস্ট্রেটদের কঠোর হতে নির্দেশনা দেয়া হয়েছে।
ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর//এআর
শ্রেণীহীন
আচরণবিধি লঙ্ঘন হলেই ব্যবস্থা: শাহ নেওয়াজ