আধুনিক মালয়েশিয়ার রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির বিন মোহাম্মদ (মাহাথির মোহাম্মদ) দুদিনের সফরে আগামীকাল ঢাকা আসছেন।
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইডিটএস) এর দ্বিতীয় সমাবর্তন অংশ নিতেই তার এবারের আগমন।
পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা যায়, একটি ভাড়া করা বিমানে চড়ে সকাল ১০টার দিকে তিনি ঢাকায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবেন। বিকালে সমাবর্তন বক্তা হিসাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। ওই সমাবর্তনে প্রেসিডেন্ট ও ইউনিভার্সিটির চ্যান্সেলর আবদুল হামিদ সভাপতিত্ব করবেন।
বিকালে মাহাথির দেশী বিদেশী গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ও করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে যাবেন। রোববার সকালেই কুয়ালালামপুরের পথে তার রওনা হবেন তিনি।
[b]ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
মাহাথিরের আগমন কাল
আধুনিক মালয়েশিয়ার রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির বিন মোহাম্মদ (মাহাথির মোহাম্মদ) দুদিনের সফরে আগামীকাল ঢাকা আসছেন। ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইডিটএস) এর দ্বিতীয় সমাবর্তন অংশ নিতেই তার এবারের আগমন





