সাভার: বকেয়া বেতন ও উৎপাদন বোনাস কম দেয়ার প্রতিবাদে সাভারে বিক্ষোভ করছে দু'টি পোশাক কারখানার শ্রমিকরা।
শনিবার সকালে কারখানায় গিয়ে কাজে যোগ না দিয়ে তারা এ বিক্ষোভ শুরু করে।
আশুলিয়া শিল্প পুলিশের সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান,উৎপাদন বোনাস কম দেয়ার প্রতিবাদে গত ৫ দিন ধরে কাজ বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে পৌর এলাকার মজিদপুরে অবস্থিত গালিমপুর নিটিংয়ের শ্রমিকরা।
অন্যদিকে বকেয়া বেতনের দাবিতে হেমায়েতপুর এলাকার ফা-এ্যাপারেলসেও শ্রমিকরা বিক্ষোভ করছে বলে জানিয়েছেন তিনি।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
শ্রেণীহীন
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতন ও উৎপাদন বোনাস কম দেয়ার প্রতিবাদে সাভারে বিক্ষোভ করছে দু'টি পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার সকালে কারখানায় গিয়ে কাজে যোগ না দিয়ে তারা এ বিক্ষোভ শুরু করে





