৩১ মার্চ অনুষ্ঠিতব্য সাতক্ষীরার তালা, দেবহাটা ও সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচনে ২৪৩ ভোটকেন্দ্রের মধ্যে ১৭৯টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।
সাতক্ষীরা সদর উপজেলার ১৩১ কেন্দ্রের মধ্যে ১১১, তালা উপজেলার ৭৯ কেন্দ্রের মধ্যে ৫৩ ও দেবহাটা উপজেলার ৩৩ কেন্দ্রের মধ্যে ১৫ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে ঝুঁকিপূর্ণসহ সাধারণ কেন্দ্রগুলোতে গ্রহণ করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বিশ্বাস বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রগুলোতে ৩২ জন করে ফোর্স নিয়োজিত থাকবে। এছাড়া সদরে চারটি ভ্রাম্যমাণ আদালত, ২৪টি মোবাইল টিম ও চারটি স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালালউদ্দিন আহমেদ বলেন, উপজেলার প্রতিকেন্দ্রে ১১ জন করে ফোর্স নিয়োজিত থাকবেন। তিনটি ভ্রাম্যমাণ আদালত, দুটি স্ট্রাইকিং ফোর্স ও পাঁচটি মোবাইল টিম কাজ করবে। এ ছাড়া র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল দেবেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, উপজেলার কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত ফোর্সসহ ১২টি মোবাইল টিম, চারটি স্ট্রাইকিং ফোর্স ও সাতটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। পাশাপাশি টহল দেবেন র্যাপব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
সাতক্ষীরার ১৭৯ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
৩১ মার্চ অনুষ্ঠিতব্য সাতক্ষীরার তালা, দেবহাটা ও সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচনে ২৪৩ ভোটকেন্দ্রের মধ্যে ১৭৯টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। সাতক্ষীরা সদর উপজেলার ১৩১ কেন্দ্রের মধ্যে ১১১, তালা উপজেলার ৭৯ কেন্দ্রের মধ্যে ৫৩
সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় এইচআরএসএসের নিন্দা
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে দফায় দফায় মারধর এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিনিয়ে নিয়ে পুনরায় হামলার পর তাঁর মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দায়িত্ব পালনে সম্ভাব্য গাফিলতির সঙ্গে জড়িতদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। প্রশাসনের দায়িত্বে গাফিলতি তদন্ত, হামলাকারীদের বিচার ও নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি।
সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল A+ সংবর্ধনা
সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় A+ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার
সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোসা: মরিয়ম খাতুনের (১৯) লাশ গলায় ফাঁস লাগা অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
সাতক্ষীরা সদর উপজেলার কৈখালী এলাকায় এক মাছের ঘের থেকে সুমন হোসেন (২৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে দল হেরে যাওয়ায় সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লালটু (৩৫) নামে এক আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু হয়েছে।
















