মাগুরার শ্রীপুর উপজেলার মহেষপুর গ্রামে অগ্নিকাণ্ডে ৪০টি ঘর ভস্মীভূত হয়েছে। শুক্রবার বিকেলে পৌনে ৫ টায় রান্নাঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে প্রায় ৩ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মাগুরা ফারার সার্ভিস স্টেশনের প্রধান কর্মকর্তা মনিরুজ্জামান জানান,ঘটনার সময় বিকেলে মহেষপুর গ্রামের আরব আলী মোল্যার রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ২০টি পরিবারের ৪০টি বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে যায়।
আগুনে গৃহস্থালি,আসবাবপত্রসহ প্রায় ৩ কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। শেষ দিকে দমকল কর্মীরা ঘটনাস্থলে আসেন। আগুনে সব হারিয়ে এসব পরিবার এখন কোলা আকাশের নিচে বসবাস করছে।
এখন ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
মাগুরায় ৪০ ঘর আগুনে ভস্মীভূত
মাগুরার শ্রীপুর উপজেলার মহেষপুর গ্রামে অগ্নিকাণ্ডে ৪০টি ঘর ভস্মীভূত হয়েছে। শুক্রবার বিকেলে পৌনে ৫ টায় রান্নাঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে প্রায় ৩ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে জানা গেছে





