কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষ হয়েছে। এঘটনায় ভেড়ামারা মডেল থানায় ৩টি পৃথক মামলা হয়েছে।
শনিবার মামলা  ৩টি দায়ের করে বিবাদমান পক্ষদ্বয়।
২৯ জনকে আসামি করে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি বাদী হয়ে ২টি মামলা দায়ের করেন। অপর মামলাটিতে ১৯ জনকে আসামি করেন সিদ্দিকুর রহমান।
মামলা ৩ টি সকল আসামিই আওয়ামী লীগের নেতাকর্মী।
উল্লেখ্য, উপজেলা নির্বাচনে পরাজয়কে কেন্দ্র করে শুক্রবার আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংর্ঘষ হয়। এতে আওয়ামী লীগের সভাপতি আবু বক্কার সিদ্দিক ও সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান মিঠু  সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়।
ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ পারভেজ ইসলাম জানান, হাজী আখতারুজ্জামান মিঠু গ্রুপের পক্ষ থেকে দুটি ও অপর পক্ষ থেকে একটি মামলা দায়ের হয়েছে।
[b]ঢাকা, ২২ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম) // এসআর[/b]