রূপসা উপজেলার সামান্তসেনার দারুস ছুন্নাত সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইকালে পুলিশের গুলিতে আহত আওয়ামী লীগ নেতা সেলিম পাটোয়ারী মারা গেছেন।
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুর খবরে ক্ষিপ্ত যুবলীগ নেতাকর্মীরা শুক্রবার সকাল থেকে খুলনা-বাগেরহাট সড়ক অবরোধ করে রেখেছেন। এতে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
রূপসা থানার ওসি রবিউল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সেলিম পাটোয়ারীর মৃতদেহ ঢাকায় ময়নাতদন্ত শেষে খুলনায় আনা হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা রশিদী সুজা জানান, ক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছে।
তিনি বলেন, এ ঘটনার জন্য ইতোপূর্বে পুলিশের নায়েক মাসুম বিল্লাকে দায়ী করে থানায় অভিযোগ করা হয়েছে।
২৩ মার্চ রূপসা উপজেলায় নির্বাচন চলাকালে সামান্তসেনার দারুস ছুন্নাত সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইকালে পুলিশ গুলিবর্ষণ করে।
এতে আওয়ামী লীগ ও যুবলীগের ১১ জন নেতাকর্মী আহত হয়েছিলেন। তাদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
তাদের মধ্যে সেলিম পাটোয়ারী মারা গেছেন। তিনি রূপসার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
[b]খুলনা, ২৮ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ
[/b]
যুবলীগ কর্মীর মৃত্যুতে খুলনায় সড়ক অবরোধ
রূপসা উপজেলার সামান্তসেনার দারুস ছুন্নাত সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইকালে পুলিশের গুলিতে আহত আওয়ামী লীগ নেতা সেলিম পাটোয়ারী মারা গেছেন।
চাঁদার মামলায় যুবলীগ কর্মী সুফি সাগর কারাগারে
চাঁদা দাবির অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের বনানী থানার সাংগঠনিক সম্পাদক সুফি সাগর শামসকে কারাগারে পাঠানো হয়েছে।
যুবলীগের আহ্বায়কসহ ৪ জন কারাগারে
ঢাকায় গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক মো. রেজাউল করিম জাকিরসহ চারজনকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫
যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে মিছিল করার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
জুলাই হত্যাযজ্ঞ কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চব্বিশের জুলাই-আগস্টে উসকানি-ষড়যন্ত্র, প্ররোচনার মাধ্যমে হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মহিলা যুবলীগের সাবেক সভাপতি তুহিন রিমান্ডে
ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর শেরেবাংলা নগর থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয়।
















