পাওয়ার সিস্টেম এক্সপানসন এন্ড ইফিসিয়েন্সি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় অংশ বাস্তবায়নে এডিবি বাংলাদেশ সরকারকে ২ হাজার ৪৮০ কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে।
মঙ্গলবার সকালে এডিবির কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমেদ এবং এডিবির পক্ষে আবাসিক মিশনের অফিসার ইনচার্জ স্টিফেন এ্যাকল্যান্ড চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সাইফুদ্দিন আহমেদ বলেন, বিদ্যুৎ খাতে এটিই এডিবির সবচেয়ে বড় সহায়তা। প্রথম ট্রান্সে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থা যুক্ত ছিল। দ্বিতীয় ট্রান্সে সঞ্চালন এবং তৃতীয় ট্রান্সে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ দক্ষতার উন্নয়ন করা হবে।
এসময় স্টিফেন এ্যাকল্যান্ড বলেন, বিদ্যুৎ খাত উন্নয়নে মাল্টি ডোনারের মাধ্যমে এক দশমিক ৬ বিলিয়ণ ডলার বিনিয়োগ করা হচ্ছে।
এছাড়াও প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নজরুল হাসান, পাওয়ার গ্রিড কোম্পানির প্রধান প্রকৌশলী কাজী আহসান শফিক এবং ডেসকোর পক্ষে কোম্পানি সচিব শফিকুল ইসলাম।
এডিবি পক্ষ থেকে জানানো হয়, এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) ছাড়াও বিদ্যুৎ খাতে বড় বিনিয়োগ করছে আরও তিনটি সংস্থা। এগুলো হচ্ছে- ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি), ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) এবং ফ্রান্স উন্নয়ন সংস্থা (এএফডি)। চার সংস্থা মিলে মোট বিনিয়োগ করছে ১ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। বিদ্যুৎ খাতে অর্থায়নের নতুন পদ্ধতি মাল্টি ট্রান্স ফাইনান্সিং ফ্যাসিলিটির (এমএমএফ) আওতায় এ পরিমাণ বিনিয়োগ করতে গঠিত হয়েছে এডিবির নেতৃত্বে এই জোট।
এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমেদ জানান, এ অংশে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে এডিবি দিচ্ছে প্রায় ২ হাজার ৪৮০ কোটি, আইডিবি দিচ্ছে ১ হাজার ৭৬০ কোটি, ফ্রান্সের এএফডি দিচ্ছে প্রায় ১ হাজার কোটি টাকা এবং বাকি টাকা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ও সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।
এডিবির ঋণ পাঁচ বছর গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। সুদের হার লাইবরভিত্তিক। এ ঋণের কমিটমেন্ট ফি .১৫ শতাংশ ও প্রিমিয়াম .১০ শতাংশ।
সংস্থাটির শর্ত হিসাবে বলা হয়েছে, এডিবির অর্থ ব্যয়ে পূর্তকাজ, মালামাল ও সেবাদি সংগ্রহের ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করতে হবে।
ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসআর
বিদ্যুৎ খাতে ২৪৮০ কোটি টাকা ঋণ সহায়তা দিবে এডিবি
পাওয়ার সিস্টেম এক্সপানসন এন্ড ইফিসিয়েন্সি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় অংশ বাস্তবায়নে এডিবি বাংলাদেশ সরকারকে ২ হাজার ৪৮০ কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে। মঙ্গলবার সকালে এডিবির কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে যুদ্ধ বন্ধে সহায়তার আশ্বাস পুতিনের
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসানে সহযোগিতা করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।
জাতিসংঘে ড. খলিলুর রহমান সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে
গাজার চলমান রক্তক্ষয়ী যুদ্ধে নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে, যার মধ্যে হাজার হাজার নিষ্পাপ শিশু রয়েছে। প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।
সব শিক্ষার্থীই সমান আর্থিক সহায়তা পাবেন
আল্লামা ইকবাল স্কলারশিপে সুযোগ পাওয়া বাংলাদেশি স্নাতকোত্তর শিক্ষার্থীদের উপবৃত্তি ও আর্থিক সহায়তায় বৈষম্যের অভিযোগের জবাবে স্পষ্টীকরণ দিয়েছে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন। গণমাধ্যমের প্রশ্নের প্রেক্ষিতে হাইকমিশন জানিয়েছে, স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের অর্থ প্রদানের প্রক্রিয়া বা ধরণ স্নাতক শিক্ষার্থীদের চেয়ে কিছুটা ভিন্ন হতে পারে, তবে যোগ্য বিবেচিত সকল শিক্ষার্থীই সমপরিমাণ আর্থিক সাহায্য পাবেন।
ইন্টারসেপ্টর মিসাইল সংকটে সৌদি, চেয়েছে মিত্রদের সামরিক সহায়তা
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলের মজুত কমে আসায় সামরিক সহায়তার জন্য কয়েকটি দেশের কাছে অনুরোধ জানিয়েছে সৌদি আরব। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের কাছে সহায়তা চাওয়া হয়েছে।
হুথিদের ঠেকাতে সৌদিকে গোয়েন্দা সহায়তা বাড়াল যুক্তরাষ্ট্র
ইরান-সমর্থিত হুথিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত নতুন করে তীব্র হওয়ার মধ্যে রিয়াদকে গোয়েন্দা সহায়তা আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। হুথিদের অবস্থান শনাক্ত করা থেকে শুরু করে হামলার লক্ষ্য নির্ধারণ—বিভিন্ন ক্ষেত্রে সৌদি বাহিনীকে সহায়তা করছে ওয়াশিংটন।
















