কুষ্টিয়া শহরের চরথানাপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩০টি বাড়ি সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়েছে। ক্ষতি হয়েছে প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে, আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে একজন আহত হয়েছেন। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, বস্তির বাসিন্দা সাহাবুল ইসলামের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তের মধ্যে তা আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে।
[b]কুষ্টিয়া, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
শ্রেণীহীন
কুষ্টিয়ায় বস্তিতে আগুন, পুড়ে গেছে ৩০ বাড়ি
কুষ্টিয়া শহরের চরথানাপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩০টি বাড়ি সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়েছে। ক্ষতি হয়েছে প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে





