দশম জাতীয় সংসদের প্রথম ও দেশের ৪৪তম বাজেট অধিবেশন আগামী ৩ জুন মঙ্গলবার বিকাল ৫টায় শুরু হবে। রোববার বিকালে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এ সংক্রান্ত একটি আদেশ সংসদ সচিবালয়ে প্রেরণ করেছেন।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৫ জুন অর্থমন্ত্রী ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট সংসদে পেশ করতে পারেন। এতে আগামী ৫ বছরের অথনৈতিক পরিকল্পনার দিক-নির্দেশনা থাকবে। অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবের পর রীতি অনুযায়ী এর ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। এ মাসের শেষ দিকে এ বাজেট পাস হবে।
চলতি সংসদের প্রথম অধিবেশন গত ১০ এপ্রিল শেষ হয়। সংবিধানে একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করেছেন।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]