জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ বর্জনের ধারা থেকে বেরিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত সব সংসদ অধিবেশনে বিরোধী দলের সাংসদদের উপস্থিতি সংসদকে আরো প্রাণবন্ত করে তুলেছে।
শুক্রবার দুপুরে চট্টগ্রামে পতেঙ্গা নৌবাহিনীর বোট ক্লাবে রোটারী ডিস্ট্রিক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্পিকার আরও বলেন, সংসদীয় গণতন্ত্রের সব আলোচনা সংসদেই হওয়া উচিত। সংসদের বাইরের কোনো আলোচনা গণতন্ত্রকে সুসংহত করতে পারে না।
পিএইচপি গ্রুপের চেয়ারম্যান রোটারিয়ান সুফি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রোটারী ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট পিডিজি কিসাবা সানকারা পিল্লাই, প্রফেসর জামিলুর রেজা চৌধুরী, এশিয়ান উইমেন ইউনিভার্সিটির ভিসি ফাহিমা আজিজ প্রমুখ।
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
সংসদ এখন প্রাণবন্ত : স্পিকার