[b]সিলেট:[/b]জেলা বিএনপি-জামায়াতের ৩৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সিলেট জেলা ও মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত তাদের গ্রেফতার করে।
মহানগর পুলিশের আওতাধীন ৬ থানা ১৮ জনকে ও জেলা পুলিশের অন্তর্ভুক্ত ১১ থানা পুলিশ ২১ জনকে গ্রেফতার করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আইয়ুব জানান,মহানগর পুলিশের আওতাধীন কোতোয়ালী থানা পুলিশ ৩ জন, জালালাবাদ থানা ৪ জন, বিমানবন্দর থানা ২ জন, দক্ষিণ সুরমা ২ জন, শাহপরান থানা ২ ও মোগলাবাজার থানা পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে।
এদিকে জেলা পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২১ জনকে গ্রেপ্তার করে।
শ্রেণীহীন
সিলেটে ১৮ দলের ৩৯ নেতাকর্মী গ্রেফতার
জেলা বিএনপি-জামায়াতের ৩৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সিলেট জেলা ও মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত তাদের গ্রেফতার করে।





