মুফতি হান্নানের ছোট ভাই মুন্সী ইকবালকে গ্রেফতার করেছে পুলিশ। গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে নাশকতার আশঙ্কায় সোমবার ভোর রাতে উপজেলার হিরণ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল লতিফ জানান,নাশকতা ঘটানোর আশঙ্কায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তার বিরুদ্ধে কোটালীপাড়া থানায় একাধিক অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]