যশোরে ঝিকরগাছার গাজীর দরগায় কুয়েত ইসলামী ইয়াতিম কমপ্লেক্সে শুক্রবার সকালে যৌতুকবিহীন গণবিয়ের আয়োজন করে কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি বাংলাদেশ। ৪০জন বর-কনের বিয়ে অনুষ্ঠিত হয় একই সময়ে। এ সময় প্রত্যেক দম্পতিকে তাদের সংসার পরিচালনায় আর্থিক সহায়তা প্রদান করা হয় সংস্থার পক্ষ থেকে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি বাংলাদেশের মহাপরিচালক ড. গাজী জহিরুল ইসলাম, শামিয়া শোয়ায়েখ এবং যাকাত কমিটি কুয়েতের ডিরেক্টর জেনারেল শায়েখ সালেম আল হামার, প্রজেক্ট ইনচার্জ শায়েখ নাওয়াফ তব্বা, ফাহহিহিল যাকাত কমিটি কুয়েতের ডিরেক্টর জেনারেল শায়েখ ইবাব আল দাব্বুস ও গাজীর দরগাহ ইসলামিক ইয়াতিম কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা মাওলানা মো. নাসীরুল্লাহসহ অনেকে।
[b]যশোর, ১৪ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]