রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে ১২ হাজার ফ্ল্যাটের বহুতল ভবন নির্মাণের বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার বিকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ স্মারক স্বাক্ষরিত হয়।
এছাড়াও শান্তিনগর থেকে ঝিলিমিল প্রকল্প পর্যন্ত ১৩ কিলোমিটার ফ্লাইওভার এবং কামরাঙ্গীরচরে ফ্ল্যাট নির্মাণের বিষয়ে চুক্তি হয়েছে।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং মন্ত্রীর মর্যাদা সম্পন্ন মালয়েশিয়ার প্রধান মন্ত্রীর বিশেষ দূত দাতো সেরি উটামা এস. সামি ভেল্লু নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকে স্বাক্ষর শেষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন,উত্তরা আবাসিক এলাকার তৃতীয় ফেজে ১৮ নম্বর সেক্টরে মোট ১৮ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এরমধ্যে ‘বি’ ও ‘সি’ ব্লকে ১২ হাজার ফ্ল্যাট মালয়েশিয়া সরকার তৈরি করবে। এ ছাড়াও শান্তিনগর থেকে বুড়িগঙ্গা নদীর অপর প্রান্তে ঝিলমিল আবাসিক এলাকা পর্যন্ত ১৩ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণ করা হবে। কামরাঙ্গীর চরে বহুতল ভবন নির্মাণ করে স্থানীয় বাসিন্দাদের দেয়া হবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন,চুক্তি সম্পাদনের পর কাজ শেষ করতে তাদের ৩০ মাস সময় লাগবে। এ সমঝোতা হওয়ায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. গোলাম রব্বানী, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত,রাজউকের চেয়ারম্যান জয়নুল আবেদীন ভূঁইয়া,গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া,প্রধান স্থপতি আহসানুল হক খান,জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য সানোয়ার আলী,রাজউকের প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
ভবন ও ফ্লাইওভার নির্মাণে মালয়েশিয়ার সঙ্গে চুক্তি
রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে ১২ হাজার ফ্ল্যাটের বহুতল ভবন নির্মাণের বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বিকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ স্মারক স্বাক্ষরিত হয়





