কক্সবাজার: জেলার টেকনাফে সাগরপথে অবৈধভাবে যাত্রাকালে ৫৭ মালয়েশিয়াগামী যাত্রীসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। আটককৃতদের মধ্যে বগুড়া, নরসিংদী, যশোর, সিরাজগঞ্জ ও সাতক্ষিরা জেলাসহ বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছে।
কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার দেওয়ান রফিকুল আওয়াল জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার উপক‚ল দিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রলার থেকে ৫৭ যাত্রী আটক এবং ট্রলারটি জব্দ করা হয়।
আটক এসব যাত্রীরা অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাড়ি জমাচ্ছিল। আটককৃতদের মধ্যে বগুড়ার ৩ জন, নরসিংদীর ১৭, যশোরের ৭, সিরাজগঞ্জের ৩ ও সাতক্ষিরা জেলার ২ জনসহ বিভিন্ন জেলার যাত্রী রয়েছে।
ঢাকা, (২৫ জানুয়ারি টাইমনিউজবিডি .কম ) // ই এইচ
শ্রেণীহীন
টেকনাফে মালয়েশিয়াগামী ৫৭ যাত্রীসহ ট্রলার আটক
কক্সবাজার: জেলার টেকনাফে সাগরপথে অবৈধভাবে যাত্রাকালে ৫৭ মালয়েশিয়াগামী যাত্রীসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। আটককৃতদের মধ্যে বগুড়া, নরসিংদী, যশোর, সিরাজগঞ্জ ও সাতক্ষিরা জেলাসহ বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছে। কোস্টগার্ড টেকনাফ স্টেশন





