[b]বগুড়া:[/b]একটি বিক্ষোভ সমাবেশ শেষ হওয়ার পর ১৮ দলের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে বগুড়ার গাবতলী উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকালে হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে বলে।
এদিকে,গাবতলী উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা জাহেদুল ইসলাম হেলাল গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
এর আগে শনিবার বিকেলে গাবতলী উপজেলা সদরে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে। সংক্ষিপ্ত সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গাবতলী মডেল থানার পরিদশর্ক (তদন্ত) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।