বারঘরিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে আমদানিকৃত ৫ হাজার কেজি মাছ আটক করেছে বিজিবি-৯ ব্যাটলিয়ন।
শুক্রবার দুপুরে বিজিবি-৯ ব্যাটলিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়,বৃহস্পতিবার রাত প্রায় ৮টার সময় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট রুবায়েত হায়াত শিপলুর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল শহরের উপকন্ঠ বারঘরিয়ায় বিভিন্ন প্রকারের ৫ হাজার ৩৫ কেজি মাছ আটক করেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃত মাছের মূল্য প্রায় ৩৫ লাখ ২৫ হাজার ৯০০ টাকা। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানিকৃত মাছগুলো চাঁপাইনবাবগঞ্জ কাষ্টমসে জমা দেয়া হয়েছে।
[b]ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
৫ হাজার কেজি মাছ আটক
বারঘরিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে আমদানিকৃত ৫ হাজার কেজি মাছ আটক করেছে বিজিবি-৯ ব্যাটলিয়ন। শুক্রবার দুপুরে বিজিবি-৯ ব্যাটলিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।





