[b]কায়রো:[/b] মিশরে সামরিক অভ্যুত্থানের নায়ক জেনারেল আব্দেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, তিনি সেদেশের প্রেসিডেন্ট পদে নির্বাচনে লড়তে প্রস্তুত রয়েছেন। নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির বিরুদ্ধে অভ্যুত্থানকারী সিসি প্রেসিডেন্ট হলে মিশর বিপ্লবপূর্ব অবস্থায় ফিরে যেতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
রাজধানী কায়রোয় শনিবার এক সামরিক অনুষ্ঠানে জেনারেল সিসি বলেন,“আমি জনগণের অনুরোধ এবং সেনাবাহিনীর সমর্থন পেলেই কেবল নির্বাচনে লড়ব। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছি।”
সিসি এমন সময় গণতন্ত্রের বুলি আওড়ালেন যখন তিনি নিজে পাশ্চাত্য ও ইহুদিবাদীদের সমর্থনে একটি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করেছেন। আর নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি মূলত তার অভ্যুত্থানের পেছনের মূল লক্ষ্য প্রকাশ করে দিলেন।
মিশরের প্রথম গনতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনা সমথির্ত অর্ন্তবর্তীকালীন সরকার। তারপর থেকে বিরোধী মতের উপর চলছে চরম দমন পীড়ন। প্রতিদিন রক্ত ঝরছে মিশরের রাজপথে।
শ্রেণীহীন
আসল চেহারায় সিসি, প্রেসিডেন্ট পদে নির্বাচনের ঘোষনা
মিশরে সামরিক অভ্যুত্থানের নায়ক জেনারেল আব্দেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, তিনি সেদেশের প্রেসিডেন্ট পদে নির্বাচনে লড়তে প্রস্তুত রয়েছেন। নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির বিরুদ্ধে অভ্যুত্থানকারী সিসি প্রেসিডেন্ট হলে মিশর





